প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রতিদিন ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাস সাক্ষী হয়ে থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানব সভ্যতার অভিশাপ ও আশীর্বাদের। ইতিহাস আমাদের নতুন নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যায়।
আজ ২৪ অক্টোবর (শনিবার), ২০২৬। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
ঘটনাবলি
৬৯ - দানিয়ুব সেনাবাহিনীর সেনাপতি অ্যান্টনিয়াস প্রিমিয়াসের নেতৃত্বে বেদ্রিয়াকামের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়, যেখানে তিনি ভেস্পেসিয়ানের অনুগত হন। তার সেনাবাহিনী সম্রাট ভিটেলিয়াসের বাহিনীকে পরাজিত করে।
১১৪৭ - চার মাসের অবরোধের পর ক্রুসেডার সৈন্যদের নেতৃত্বে আফনসো হেনরিকস্ লিসবন পুনরুদ্ধার করেন।
১২৬০ - ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়, যা বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
১২৬০ - মিশরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুযকে গোপনে হত্যা করা হয়।
১৩৬০ - ব্রেতিগনি চুক্তি অনুমোদিত হয়, যা শত বছরের যুদ্ধের প্রথম পর্যায়ের সমাপ্তি চিহ্নিত করে।
১৩৬০ - দ্বিতীয় রয়ানক কলনির গভর্নর জন হোয়াইট তার সঙ্গীদের খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।
১৫৯০ - দ্বিতীয় রোয়ানোকে কলোনির গভর্নর জন হোয়াইট হারিয়ে যাওয়া উপনিবেশিকদের অনুসন্ধানে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।
১৫৯৬ - দ্বিতীয় স্প্যানিশ আর্মাডা ইংল্যান্ডে আঘাত হানতে যাত্রা করে, কিন্তু কেপ ফিনিস্টেরের কাছে ঝড়ে বিধ্বস্ত হয়ে বন্দরে ফিরে যেতে বাধ্য হয়।
১৬০৫ - মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
১৬৪১ - আইরিশ বিদ্রোহের নেতা ফেলিম ও'নিল ডানগ্যাননের ঘোষণা জারি করেন, বিদ্রোহের যৌক্তিকতা তুলে ধরেন এবং রাজা প্রথম চার্লসের প্রতি আনুগত্য ঘোষণা করেন।
১৬৪৮ - ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৫ - পোল্যান্ড-লিথুনিয়ান কমনওয়েলথ অস্ট্রিয়া, প্রুশিয়া এবং রাশিয়া এই তিনটি ভাগে বিভক্ত হয়।
১৮১২ - নেপলিয়ানের যুদ্ধের গোলাগোলি ক্রমশ মালয়ারস্লাভেতস হতে মস্কোর সন্নিকটে সরে আসে।
১৮১৩ - গুলিস্তান চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রুশ-পারস্য যুদ্ধের অবসান ঘটে, কাজার ইরান তার ককেশীয় অঞ্চলের বেশিরভাগ অংশ রুশ সাম্রাজ্যের কাছে হস্তান্তর করতে সম্মত হয়।
১৮৫১ - কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।
১৮৫১ - উইলিয়াম ল্যাসেল ইউরেনাসের দুটি উপগ্রহ আমব্রিয়েল ও এরিয়েল আবিষ্কার করেন।
১৮৫৭ - ইংল্যান্ডের শেফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব, শেফিল্ড এফ. সি প্রতিষ্ঠিত হয়।
১৮৬০ - পিকিং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিতীয় আফিম যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে, কিং চীনের কাউলুন চিরস্থায়ীভাবে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে হস্তান্তর করে।
১৮৬১ - বিশ্বের প্রথম এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।
১৮৬১ - যুক্তরাষ্ট্র জুড়ে প্রথম আন্তর্মহাদেশীয় টেলিগ্রাফ লাইন সম্পন্ন হয়।
১৮৭১ - লস অ্যাঞ্জেলেসে আনুমানিক ১৭ থেকে ২২ জন চীনা অভিবাসী গণপিটুনিতে নিহত হন।
১৮৭৬ - মেইজি জাপানের পশ্চিমীকরণ এবং তোকুগাওয়া সামন্ততন্ত্র বিলোপে ক্ষুব্ধ শিন্তো প্রাক্তন সামুরাইদের একটি চরমপন্থি দল কুমামোতো প্রশাসনিক অঞ্চলে শিনপুরেন বিদ্রোহ শুরু করে।
১৮৮৬ - নরম্যানটন ঘটনা: ব্রিটিশ বণিক জাহাজ নরম্যানটন জাপানের উপকূলে ডুবে যাওয়ার সময় ইউরোপীয় কর্মকর্তারা লাইফবোট দখল করে নেন, এশীয় নাবিক ও যাত্রীদের মৃত্যুর মুখে ফেলে দেন।
১৮৮৯ - হেনরি পার্কস টেন্টারফিল্ড বক্তৃতা প্রদান করেন, যা কার্যত অস্ট্রেলিয়ায় ফেডারেশন প্রক্রিয়া শুরু করে।
১৮৯৪ - প্রথম চীন-জাপান যুদ্ধ: ইয়ামাগাতা আরিতোমোর নেতৃত্বে জাপানি সাম্রাজ্যিক সেনাবাহিনী গোপনে ইয়ালু নদী অতিক্রম করে হুশানে দুর্গের উপর আক্রমণ চালায়।
১৯০০ - মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ৭ মিলিয়ন ডলারে ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ কেনার পরিকল্পনা ঘোষণা করে।
১৯০১ - এ্যানি এডিসন টেইলর, একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রপাত পার হন।
১৯০২ - গুয়াতেমালার সান্তা মারিয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়, যা বিংশ শতাব্দীর তৃতীয় বৃহত্তম অগ্ন্যুৎপাত।
১৯১১ - অভরিল রাইট্ তার আবিষ্কৃত উডোজাহাজে করে নর্থ ক্যারোলিনার আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেড়ান।
১৯১২ - প্রথম বলকান যুদ্ধ: বুলগেরিয়ার বিজয়ের মাধ্যমে কির্ক কিলিসের যুদ্ধের অবসান ঘটে।
১৯১২ - প্রথম বল্কান যুদ্ধঃ সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে।
১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্র-ইতালীয় কাপরেতোর সম্মুখ যুদ্ধ শুরু।
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধ: ভিত্তোরিও ভেনেতোর যুদ্ধে ইতালির বিজয়।
১৯২৬ - উত্তরমুখী অভিযানের সঙ্গে সহযোগিতা করার জন্যে সাংহাই এর শ্রমিকদের সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করা হয়।
১৯২৬ - হ্যারি হুডিনির শেষ পরিবেশনা ডেট্রয়েটের গ্যারিক থিয়েটারে অনুষ্ঠিত হয়।
১৯২৯ - নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে "ব্ল্যাক থার্সডে", যা মহামন্দার কারণ হয়।
১৯৩০ - ব্রাজিলে রক্তপাতহীন অভ্যুত্থানে প্রথম প্রজাতন্ত্রের অবসান ঘটে এবং ভার্গাস যুগ শুরু হয়।
১৯৩১ - জর্জ ওয়াশিংটন ব্রিজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধঃ লেয়ট গালফ যুদ্ধে জাপানের যুদ্ধবিমান যুইকাকু এবং মুসাশি নামের একটি যুদ্ধজাহাজ ডুবে যায়।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইউএসএস শার্ক বাশি প্রণালিতে আরিসান মারু জাহাজকে টর্পেডো করার পর ৮৭ জন নাবিকসহ ডুবে যায়।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইউএসএস ট্যাং নিজের টর্পেডোর আঘাতে ফরমোসা প্রণালিতে ডুবে যায়, ৭৮ জন নাবিক নিহত হন।
১৯৪৫ - জাতিসংঘের যাত্রা শুরু।
১৯৪৬ - ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।
১৯৪৭ - ওয়াল্ট ডিজনী "হাউস আন-আমেরিকান এ্যাক্টিভিটিস কমিটি" দৃঢ়ভাবে সমর্থন করেন।
১৯৪৭ - ইউনাইটেড এয়ার লাইন্স ফ্লাইট ৬০৮ ব্রাইস ক্যানিয়ন জাতীয় উদ্যানে ব্রাইস ক্যানিয়ন বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়, ৫২ জন নিহত হন।
১৯৪৯ - জাতিসংঘ সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৯৫০ - তিব্বতে গণমুক্তি ফৌজ সমস্ত সামরিক অভিযান বন্ধ করে, চামডোর যুদ্ধের অবসান ঘটে।
১৯৫৪ - ডুইট ডি. আইসেনহাওয়ার আমেরিকার পক্ষে সাওথ ভিয়েতনামের সমর্থন করেন।
১৯৫৭ - আমেরিকান বিমানবাহিনী সামরিক ব্যবহারে জন্য "X-২০ ডায়না-সয়ার" কর্মসূচি চালু করে।
১৯৬০ - প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়।
১৯৬৩ - বাইকনুর কসমোড্রোমে একটি আর-৯ ডেসনা ক্ষেপণাস্ত্র থেকে অক্সিজেন লিক হয়ে আগুন লাগে, সাত জন নিহত হন।
১৯৬৪ - আফ্রিকার দেশ জাম্বিয়া ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৭১ - ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন।
১৯৭৫ - আইসল্যান্ডে ৯০ শতাংশ নারী জাতীয় ধর্মঘটে অংশ নেন, লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে কাজ থেকে বিরত থাকেন।
১৯৮০ - ইতালিতে সারা দেশ কাঁপানো তেল পাচার ঘটনা উদ্ঘাটন করা হয়। এই কেলাংকারীর সঙ্গে বেশ কয়েক জন সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন। সত্তর জনের বেশি লোক গ্রেফতার হয়।
১৯৮০ - পোল্যান্ড সরকার সংহতি ট্রেড ইউনিয়নকে বৈধতা দেয়।
১৯৮৪ - ভারতে প্রথম চালু হল কলকাতা মেট্রো এসপ্লানেড থেকে ভবানীপুর (নেতাজি ভবন)।
১৯৮৬ - হিথরোতে বোমাহামলার জন্য নেযার হিন্দাওয়ি কে ৪৫ বছর কারাবাসের আদেশ দেয় ব্রিটিশ কোর্ট।
১৯৯০ - ইতালীয় প্রধানমন্ত্রী জুলিও আন্দ্রেওত্তি ইতালির সংসদে গ্লাডিওর অস্তিত্ব প্রকাশ করেন, যা ওয়ারশ চুক্তির আক্রমণের ক্ষেত্রে সক্রিয় করার জন্য গঠিত ন্যাটো বাহিনী।
১৯৯২ - টরন্টো ব্লু জেস যুক্তরাষ্ট্রের বাইরে ভিত্তিক প্রথম মেজর লিগ বেসবল দল হিসেবে বিশ্ব সিরিজ জয় করে।
১৯৯৫ - বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়।
১৯৯৬ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংঘাতিক হাঙ্গামা ঘটে।
১৯৯৮ - ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
১৯৯৮ - ডিপ স্পেস ১ গ্রহাণু বেষ্টনী অন্বেষণ এবং নতুন মহাকাশযান প্রযুক্তি পরীক্ষার জন্য উৎক্ষেপণ করা হয়।
২০০৩ - কনকর্ডের সর্বশেষ ফ্লাইট।
২০০৪ - আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ৪৯ ম্যাচের অপরাজিত ধারা শেষ করে।
২০০৫ - ওইয়িলমা নামক হারিকেনটি ফ্লোরিডায় ভূমিধসের সৃষ্টি করে যার ফলে প্রায় ২০.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
২০০৭ - চ্যাং'ই ১, চীনা চন্দ্র অন্বেষণ কর্মসূচির প্রথম উপগ্রহ, শিচাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
২০০৮ - "ব্লাডি ফ্রাইডে", এইদিন বিশ্ব অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় ধস নামে। শেয়ারবাজারের সূচক প্রায় ১০% পর্যন্ত নেমে যায়।
২০১৪ - চীন জাতীয় মহাকাশ প্রশাসন পরীক্ষামূলক চন্দ্র মিশন চ্যাং'ই ৫-টি১ উৎক্ষেপণ করে, যা চাঁদের পেছনে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসে।
২০১৫ - ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির হোমকামিং প্যারেডে এক চালক ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেয়, চার জন নিহত এবং ৩৪ জন আহত হন।
২০১৬ - লিবিয়ার উদ্দেশ্যে যাওয়া একটি ফরাসি নজরদারি বিমান মাল্টায় উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, পাঁচ জন নিহত হন।
২০১৬ - ইসলামিক স্টেট - খোরাসান প্রদেশের তিন সশস্ত্র সন্ত্রাসী পাকিস্তানের বেলুচিস্তানে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়, কমপক্ষে ৫৯ জন ক্যাডেট নিহত হন।
২০১৮ - বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু হংকং-জুহাই-মাকাও সেতু জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
২০১৯ - আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ঘটনার ২০০শত দিনের মাথায় ৬১ কার্যদিবস শুনানির পর প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
২০২২ - ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের কনিষ্ঠ প্রধান মন্ত্রী পদে নির্বাচিত হন।
জন্ম
১৫০৩ - পর্তুগালের ইসাবেলা
১৬৩২ - অ্যান্থনি ভন লিউয়েনহুক, ডাচ্ অণুজীব বিজ্ঞানী। এই
১৬৭৫ - ইংরেজ সেনা এবং রাজনীতিবিদ রিচার্ড টেম্পল।
১৭১০ - ইংলিশ ক্যাথলিক প্রিস্ট এবং লেখক আলবার্ট বাটলার।
১৭৭৫ - বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।
১৮০৪ - জার্মান ফিজিস্ট উইলহেল্ম এডুয়ার্ড ওয়েবার।
১৮১১ - জার্মানসংগীত পরিচালক ফার্ডিনান্ড হিটলার।
১৮৫৪ - জার্মান রসায়নবিদ হেন্ড্রিক উইলিয়াম।
১৮৮৭ - স্পেনের রানি ব্যাটেনবার্গের ভিক্টোরিয়া ইউজেনি।
১৮৯০ - শিশির কুমার মিত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
১৮৯১ - ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি রাফায়েল মলিনা-ট্রুজিলো।
১৮৯৪ - বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বাঙালি লেখক।
১৮৯৯ - ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
১৯০৩ - প্রমথেশ বড়ুয়া, ভারতীয় বাঙালি অভিনেতা পরিচালক চলচ্চিত্র নাট্যকার।
১৯০৬ - রাশিয়ান গণিতবিদ আলেকজান্ডার জেলফন্ড।
১৯১৪ - লক্ষ্মী সেহগল, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক সক্রিয় কর্মী,ভারতীয় জাতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ও আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী।
১৯২১ - রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ, আর কে লক্ষ্মণ নামে সুপরিচিত ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনশিল্পী।
১৯৩০ - মালয়েশিয়ার বাদশাহ সুলতান আহমাদ শাহ।
১৯৩২ - নোবেল পদক প্রাপ্ত কানাডিয়ান অর্থনীতিবিদ রবার্ট মান্ডেল।
১৯৩৬ - সঞ্জীব চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটোগল্পকার।
১৯৩৯ - রশীদ তালুকদার, বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
১৯৬৮ - বাংলাদেশি প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক তুহিন রহমান।
১৯৭৬ - ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল মল্লিকা শেরাওয়াত।
১৯৮০ - কৌশিকী চক্রবর্তী, একজন বিখ্যাত ভারতীয় ক্লাসিক্যাল সংগীত শিল্পী।
১৯৮৫ - ওয়েন রুনি, ইংরেজ ফুটবল পেশাদার খেলোয়াড়।
১৯৮৬ - ইংরেজ ফুটবল খেলোয়াড় জন রুডি।
মৃত্যু
১২৬০ - কুতুয মিশরের মামলুক সুলতান।
১৫৩৭ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর।
১৯৫০ - চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায়।
১৯৫০ - রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী।
১৯৫৪ - রফি আহমেদ কিদোয়াই, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
১৯৫৮ - ইংরেজ দার্শনিক জর্জ এডওয়ার্ড মুর।
১৯৭৭ - হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।
২০০১ - জার্মান নিও নাৎসি হারম্যান গ্যাভিরিয়া।
২০১৩ - মান্না দে ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী।
২০১৭ -গিরিজা দেবী, সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।
অন্যান্য
জাতিসংঘ দিবস
বিশ্ব উন্নয়ন তথ্য দিবস
বিশ্ব পোলিও দিবস
আন্তর্জাতিক গিবন দিবস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন