প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদারীপুরে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে পিকআপ চালক নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মদী এলাকার মৃত আদেল উদ্দিনের ছেলে আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৫৪)।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানিয়েছেন, নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকার সড়কে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। এ সময় সিগারেট ভর্তি সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি পরিচালিত হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিগারেটগুলো নকল বলে নিশ্চিত করেন।
কাভার্ডভ্যান থেকে মোট ১১০ কার্টন সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব নকল সিগারেট বাজারজাত করার মাধ্যমে ৫৩ লাখ ৪৬ হাজার টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন