প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এক তরুণী রাগের মাথায় বাড়ি থেকে বের হয়ে যান। টাকা না থাকার কারণে তিনি ভাইয়ের এক বন্ধুর কাছে সাহায্য চান। এরপর সেই তরুণীকে চারদিন ধরে আটকে রেখে সহায়তার কথা বলে ধর্ষণ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। মামলার পর অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে আদালতে অপরাধ স্বীকার করে তারা জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) এবং নূরনবি মোল্যা। অপর আসামি মো. বিপ্লব পলাতক রয়েছে।
মামলার এজাহারে তরুণী অভিযোগ করেন, পারিবারিক কলহের কারণে ৪ নভেম্বর বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। টাকা না থাকায় তিনি বড় ভাইয়ের বন্ধুকে ফোন করেন। সেই বন্ধু কৌশলে তাকে আরেকজনের (মামলার আসামি) ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে রাতের বেলায় ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরের রাতে তাকে আরেকজনের (আরেক আসামি) বাড়িতে নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করা হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু মামলার এজাহারের তথ্য উল্লেখ করে জানান, তরুণী একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। ৬ নভেম্বর সন্ধ্যার পর তিনি কৌশলে একজনের মোবাইল ফোন থেকে ঘটনাটি তার ভাইকে জানান। এরপর ৮ নভেম্বর মধ্যরাতে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জবানবন্দি দিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন