প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। এই গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। মোঃ সাইদ (২৪) ২। আকাশ (২৩) ৩। মোঃ ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬) ৪। কর্ণেল (১৯) ৫। মোঃ মাইন উদ্দিন (২১) ৬। মোঃ সিফাত ওরফে হিটার (২২) এবং ৭। মোঃ নাহিদুল (২৫)। আদাবর থানা সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় আদাবর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদ পাওয়ার পর জানাতে সক্ষম হয় যে, আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডে ব্রিজের ঢালে কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করায়, পালানোর চেষ্টা করে এমন সময় তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়েছে। আদাবর থানা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।.
গ্রেফতারকৃত মোঃ মাইন উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও আদাবর থানায় ২টি মামলা রয়েছে, মোঃ ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় ১টি মামলা রয়েছে এবং মোঃ সাইদ এর বিরুদ্ধে আদাবর থানায় ১টি মামলা রয়েছে। এ ঘটনার পর আদাবর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন