প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটির লংগদু উপজেলায় চাঁদা আদায় করার সময় স্থানীয় উত্তেজিত জনতা এক অস্ত্রধারী চাঁদা সংগ্রাহককে (কালেক্টর) হাতেনাতে আটক করেছে। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় এই ঘটনাটি ঘটে। আটক ব্যক্তির নাম ছিপন (২৬)। তার পরিচয় পাওয়া গেছে তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা দল) একজন সংগ্রাহক হিসেবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছিপন দীর্ঘদিন ধরে ঐ এলাকায় সাধারণ কৃষক ও অধিবাসীদের ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন। তিনি চাঁদার দাবি করা টাকা না পাওয়ার পর স্থানীয় কৃষকদের সবজি বাগান নষ্ট করাসহ নানাবিধ কৃষি কাজে বাধা প্রদান ও হুমকি-ধমকি দিচ্ছিলেন। আজ সকালে ছিপন পুণরায় ওই এলাকার কৃষকদের কাছ থেকে চাঁদা তুলতে গেলে অতিষ্ঠ ও ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে এবং হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তাকে তল্লাশি করার সময় একটি দেশীয় অস্ত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনার পরে উপস্থিত উত্তেজিত জনতা আটক ছিপনকে বিজিবির একটি টহলদলের কাছে সোপর্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন