প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও সম্মাননা পেলেন বাংলাদেশি সাহী চৌধুরী। নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি মার্কিন প্রতিনিধি পরিষদে 'কংগ্রেশনাল রেকর্ড'-এর মাধ্যমে তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করেন।
কংগ্রেসম্যান কেনেডি তার বক্তব্যে উল্লেখ করেন যে, সাহী চৌধুরী দীর্ঘকাল ধরে বাফেলো শহর এবং ওয়েস্টার্ন নিউ ইয়র্ক অঞ্চলের জনসেবা, স্থানীয় ব্যবসা ও বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছেন। ২০২৩ সালে তিনি ‘Buffalo Business First’-এর মর্যাদাপূর্ণ ‘30 Under 30’ তালিকায় অন্তর্ভুক্ত হন। এছাড়াও, সাহী চৌধুরী তার কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে ষ্টেট, সিটি সহ বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ওয়েস্টার্ন নিউ ইয়র্কের প্রতিনিধিত্ব করেছেন।
সাহী চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের বাফেলোতে পরিবার নিয়ে বসবাস করছেন, আর বাংলাদেশে তার বাড়ী সিলেট শহরে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা মার্কিন কংগ্রেসে এমন বিরল ও সম্মানজনক স্বীকৃতি অর্জনের জন্য সাহী চৌধুরীকে ইতোমধ্যে অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশি কমিউনিটির অনেকেই মনে করেন যে, এই ধরনের অর্জন বা স্বীকৃতি আমেরিকাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে কাজ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন