প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঠাকুরগাঁওয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী জেলা ইজতেমার সমাপ্তি ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা সদরের বিসিক শিল্পনগরি এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছিল তিন দিনব্যাপী এই ইজতেমা। জেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন। ইজতেমায় আলেম-ওলামা ও তাবলিগ জামাতের মুরুব্বিরা ইসলামের বিভিন্ন বিষয়ের উপর বয়ান প্রদান করেন।
ইজতেমা চলাকালীন মুসল্লিরা জামাতে নামাজ আদায়, ধর্মীয় আলোচনা ও ইবাদত-বন্দেগিতে সময় কাটান। শেষ দিনে আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা বলেন, "মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি সবার জন্য। সবাইকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। আল্লাহর রাস্তায় ফিরতে সহযোগিতা করেন। সবাই যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে। মানুষ মানুষের সাথে যেন মিলে মিশে থাকতে পারে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন