প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি উল্লেখ করেছেন, উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, প্রকল্পের কাজে কোনো প্রকার শৈথিল্য গ্রহণযোগ্য হবে না। কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।
বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রকল্পের কাজ সম্পন্ন করা জরুরি, এবং এ ক্ষেত্রে কাজের গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, নির্ধারিত সময়সীমা এবং কাজের গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দূর করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তর ও সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন