প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা, ২৮ আগস্ট, ২০২৬ : বিমা কোম্পানিগুলোর তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গোপন বা অতিরিক্ত ‘ডাবল সার্ভার’ ছয় সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), যা সকল তথ্য একীভূত করার উদ্দেশ্যে।
আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানিয়েছেন, নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, কোম্পানিগুলো কর্তৃপক্ষকে যে তথ্য প্রদান করে, তা সবসময় প্রকৃত চিত্র তুলে ধরতে সক্ষম হয় না। গ্যারেজ বা বিছানার নিচে সার্ভার লুকিয়ে রাখার চেষ্টা করা হলেও তা শনাক্ত করা হবে।
শুক্রবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিমা খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা কার্যকর করা হবে। পাশাপাশি তিন থেকে চার মাসের মধ্যে অভিন্ন ‘ইউনিক পলিসি আইডি’ চালু করার পরিকল্পনা রয়েছে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, আগামী সপ্তাহ থেকে সংকটে থাকা কিছু বিমা কোম্পানির সম্পদ বিক্রি ও নগদায়নের মাধ্যমে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের প্রক্রিয়া শুরু হবে। প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানিকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিমা কোম্পানির তথ্য গোপনের সুযোগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। আইডিআরএতে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কোম্পানির বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন