প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
দায়িত্বে অবহেলার অভিযোগের প্রেক্ষিতে এই নির্দেশনা আসে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এই সিদ্ধান্ত জানান।
সভায় জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠায় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি নির্দেশ দেন, সোমবারের মধ্যে তাকে প্রত্যাহার করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা অবহেলা বরদাশত করা হবে না।” জনগণ যাতে যথাযথ স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান, সীমান্ত নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সীমান্তপথে মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠনের বিষয়টিও সভায় উঠে আসে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন