প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের এলজিইডি হিসাব শাখায় দুর্বৃত্তদের দ্বারা কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে, তবে সঠিক সময় জানা যায়নি।
এলজিইডি সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ কমপ্লেক্সের ওই দপ্তরের হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে দুর্বৃত্তরা জানালা খুলে ভেতরে থাকা চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। সৌভাগ্যক্রমে, চেয়ারে থাকা একটি তোয়ালের কিছু অংশ পুড়ে যাওয়ার পর আগুন নিভে যায়। টেবিলের ওপর থাকা মোটা গ্লাসের কারণে আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনার সময় অফিসের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর রুমে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে নাইটগার্ড ফজলুর রহমান হিসাব শাখার রুম খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান। এরপর তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাদের বিষয়টি জানান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং ঘটনাস্থল থেকে একটি খালি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়।
উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, "দুর্বৃত্তরা আমার দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানো হয়েছে।"
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, "সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।"
উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান জানান, "আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। পূর্বেই প্রতিটি দপ্তরের প্রধানকে ডেকে নিজ নিজ দপ্তরের নিরাপত্তা নিতে বলা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন