প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসের সাথে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ফলে দুজনের মৃত্যু ঘটেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায়।
নিহতদের মধ্যে একজন হলেন আবদুল্লাহ (২৭), যিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে। অপরজন মো. ইয়াছিন (৩০), যিনি চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে। দুর্ঘটনার সময় তারা পিকআপ ভ্যানে অবস্থান করছিলেন।
পুলিশের সূত্র অনুযায়ী, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপ ভ্যানটির সাথে চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় পিকআপে থাকা আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া গণমাধ্যমকে জানান, মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ওই দুজনের মৃত্যু হয়েছে। বাসটি অত্যন্ত দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন