প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরে এক আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর রক্তাক্ত মরদেহ। পুলিশ এখন নিহতের সঙ্গে হোটেলে অবস্থানকারী এক ব্যক্তিকে খুঁজছে।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতের ঘটনা, মহানগরীর বাসন থানার চান্দনা-চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘ই ভ্যালি’ নামক আবাসিক হোটেলের ৩০৭ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শান্তা বেগম (৩৩) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
পুলিশের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শান্তা বেগম লিখন মিয়া (৩৫) নাম ধারণকারী একজনের সঙ্গে হোটেলে উঠেছিলেন। তবে পরবর্তী ঘটনাক্রমে ওই ব্যক্তি পলাতক রয়েছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হোটেলে কক্ষ ভাড়া নেওয়ার সময় লিখন মিয়া ভুয়া পরিচয় ব্যবহার করেছেন। এছাড়াও, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যথাযথভাবে যাচাই বা সংরক্ষণ না করেই হোটেল কর্তৃপক্ষ কক্ষ ভাড়া দেয়।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) রুপক জানান, ঘটনার পরপরই ওই অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে একটি অভিযান শুরু হয়েছে। সেই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে বিভিন্ন আলামত এবং তথ্য-প্রমাণ সংগ্রহ শুরু করা হয়েছে।
তিনি আরও বলেছেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
তিনি আরও উল্লেখ করেছেন, তদন্তের অগ্রগতির মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য এবং পলাতক ব্যক্তির প্রকৃত পরিচয় দ্রুতবে উদঘাটন করা সম্ভব হবে।
ওসি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন