প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ লেবাননের একাধিক শহর ও জনপদের নিকটবর্তী এলাকায় দখলদার ইসরাইলি বাহিনী দফায় দফায় গোলাবর্ষণ করেছে। নাবাতিয়েহ জেলার মায়ফাদুন ও জাওতার আশ-শারকিয়াহ শহরের আশপাশে কামানের গোলা নিক্ষেপের পাশাপাশি বারাআচিট ও ওয়াদি আল-সালুকি এলাকার আশপাশেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এসব তথ্য প্রকাশ করেছে।
এনএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার মায়ফাদুন ও জাওতার আশ-শারকিয়াহ শহরের আশপাশে ইসরাইলি বাহিনী থেমে থেমে গোলাবর্ষণ করছে। সীমান্তবর্তী এলাকায় বারাআচিট ও ওয়াদি আল-সালুকির আশপাশেও গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর আগে বারাআচিট ও হাদাথা শহরে হামলার খবরও জানিয়েছে সংস্থাটি।
এদিকে, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে ইসরাইলি বাহিনী তল্লাশি অভিযান জোরদার করেছে। সীমান্তবর্তী এলাকায় সামরিক তৎপরতা অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। তবে সর্বশেষ এসব হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়নি।
এর আগে, দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরাইলি বিমান হামলা, কামানের গোলাবর্ষণ ও ড্রোনের তৎপরতার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নাবাতিয়েহ ও টায়ার জেলার বিভিন্ন এলাকায় হামলার পাশাপাশি জাওতার আশ-শারকিয়াহ, মায়ফাদুন, কাফার তিবনিত ও ওয়াদি জিবকিন এলাকায় গোলাবর্ষণের কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বানি হাইয়ান এলাকায় বাড়িঘর লক্ষ্য করে একটি ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের খবরও প্রকাশিত হয়েছে।
এসব হামলা এমন এক সময়ে ঘটছে, যখন লেবানন ও ইসরাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দক্ষিণ লেবনন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। জুনে দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হলেও দক্ষিণ লেবননে ইসরাইলি সামরিক অভিযান ও গোলাবর্ষণ বন্ধ হয়নি বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় দেশটিতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলমান হামলা ও সামরিক তৎপরতায় দক্ষিণ লেবাননের বহু এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
সূত্র: এনএনএ, আনাদোলু এজেন্সি, শাফাক নিউজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন