প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুকুর বাছাই ও মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে নেদারল্যান্ডস যাচ্ছেন চার কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এবং দুজন পুলিশ।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শরীফুল ইসলামের সই করা একটি আদেশে এই সফরের অনুমোদন প্রদান করা হয়। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা সুবিধাজনক নিকটতম সময়ে পাঁচ দিনের এই সফরটি অনুষ্ঠিত হবে।
সফরকারী চারজনের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, ১৩ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।
আদেশে উল্লেখ করা হয়েছে, সফরের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে, ফলে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। সফরের যাতায়াত ও ট্রানজিট সময়সহ পুরো সময়কে দায়িত্বকাল (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে।
এছাড়া, কর্মকর্তারা অনুমোদিত সময়ের বেশি বিদেশে অবস্থান করতে পারবেন না। সফর শেষে দেশে ফেরার ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে তাদের প্রতিবেদন জমা দিতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন