প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন প্রশাসন ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সম্ভাব্য হামলার হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন, যখন মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দেশটির শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার তথ্য প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে কোয়াড নেতাদের (অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, ভারতের নরেন্দ্র মোদি এবং জাপানের সানায়ে তাকাইচি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।
এ সময় তিনি ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো ধরনের হুমকি তৈরি করা হয়, তাহলে তেহরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে।
ট্রাম্প বলেন, ‘তারা এমন মূল্য দেবে, যা এর আগে বিশ্বের কোনো দেশকে দিতে হয়নি। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কারণ, তারা আসলে পাগল।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একের পর এক সামুদ্রিক ঘটনার খবর দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে, সমুদ্রপথে চলাচলে ইরানের নিষেধাজ্ঞা অমান্যকারী জাহাজগুলোকে সতর্ক করার কথাও জানিয়েছে দেশটি।
এমন পরিস্থিতিতে, বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে ট্রাম্প এবং তার প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করতে পারে। এ বিষয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রকে তথ্য প্রদান করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন