প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁয় পৃথক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে এবং ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশ এ সময় ৫১৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মান্দা থানা এলাকায় মাদকের একটি বড় চালান মজুদ রয়েছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর এলাকার আরিফ হোসেনের (৩০) বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার ঘরের স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এরপর আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে মোশাররফকে (৩৩) গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। মোশারফের তথ্যের ভিত্তিতে বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে শিলং (২৩) ও আরাফাত (২৩) নামে আরও দুই সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই অভিযানে মোট ২৪ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।
অন্যদিকে, গত ২৬ নভেম্বর বাহাদুর নামে এক ভুক্তভোগী থানায় অভিযোগ করেন যে, মধু বিক্রির কথা বলে প্রতারকচক্র নওগাঁ শহরের গোস্তহাটি থেকে তার একমাত্র আয়ের উৎস ভ্যানটি ভাড়ায় নেয়। পরে চালককে কৌশলে সরিয়ে তারা ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল প্রযুক্তিগত তদন্ত শুরু করে। একপর্যায়ে নাটোর জেলায় অভিযান চালিয়ে চোরাই ভ্যানসহ চোর চক্রের মূলহোতা মো. সালাম (৪৮) এবং তার ছেলে মো. নয়নকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গত এক মাসে বিশেষ অভিযান চালিয়ে ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা মিসিং হওয়া মোট ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের মাদক ও অপরাধ দমনে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন