প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে নিয়ে যাওয়ার পর রাজধানীর রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির জন্ম হয়েছিল গত শনিবার (৭ নভেম্বর) ভোরে ঢামেক হাসপাতালে। হাসপাতালের এনআইসিইউতে স্থান না পাওয়ার কারণে দালালের মাধ্যমে শিশুটিকে বেসরকারি রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেই হাসপাতালের এনআইসিইউতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগে শিশুটি দগ্ধ হয়ে যায়।
শিশুটির পরিণতির প্রতিবাদ করায় ওই সময় শিশুটির বাবাকে মারধর করে রয়েল কেয়ারের কর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন