প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, স্ত্রী মান্যতা দত্তকে নিয়ে মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে হাজির হয়ে আলোচনায় আসেন। দর্শনের সময়, তিনি মান্যতাকে আগলে রাখেন এবং গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে মান্যতার কপালে পরিয়ে দেন। এই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সঞ্জয় দত্ত ও মান্যতা লালবাগচা রাজায় দর্শন করতে যান। সঞ্জয়ের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের পাঞ্জাবি, আর মান্যতাকে দেখা যায় উজ্জ্বল গোলাপি রঙের সালোয়ার-কামিজে।
মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে সঞ্জয় মণ্ডপে প্রবেশ করেন। পুরো সময়জুড়ে তিনি মান্যতার কাছে ছিলেন এবং ভিড়ের মধ্যে তাকে নিরাপদে রাখার চেষ্টা করেন।
দর্শনের সময় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে একটি বিশেষ মুহূর্ত। গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে মান্যতার কপালে পরিয়ে দেওয়ার সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
সঞ্জয় দত্ত প্রতিবছর লালবাগচা রাজায় আসার ইচ্ছার কথাও জানান। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আবারও লালবাগচা রাজার দর্শন করতে পারা তার সৌভাগ্য। গণেশ তাকে ডেকেছেন বলেই তিনি এখানে এসেছেন এবং প্রতি বছর যেন তিনি এখানে আসতে পারেন, সেই প্রার্থনাও করেন।
এদিন লালবাগচা রাজায় সঞ্জয় দত্তের সঙ্গে দেখা হয় অভিনেতা চাঙ্কি পান্ডের। চাঙ্কি, তার মেয়ে অনন্যা পান্ডেকে সঙ্গে নিয়ে মণ্ডপে এসেছিলেন। সেখানে দুই পুরোনো সহকর্মী একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান।
সাম্প্রতিক সময়ে সঞ্জয় দত্ত একাধিক সিনেমায় কাজ করেছেন। ২০২৫ সালে তিনি ‘হাউসফুল ৫’, ‘বাগি ৪’ এবং ‘ধুরন্ধর’-এ অভিনয় করবেন। ২০২৬ সালে তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘দ্য রাজা সাব’, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ‘রাজা শিবাজি’, ‘আখরি সাওয়াল’ এবং কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’।
সঞ্জয়ের পরবর্তী সিনেমার তালিকায় ‘রেঞ্জার’ রয়েছে। জগন শক্তি পরিচালিত এই সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বর থেকে পিছিয়ে ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে। এতে অজয় দেবগনকে বন কর্মকর্তার চরিত্রে এবং সঞ্জয় দত্তকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন তামান্না ভাটিয়া।
এ ছাড়া ‘খলনায়ক রিটার্নস’ সিনেমাতেও সঞ্জয় দত্তকে দেখা যাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন