প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বলার অভিযোগ দায়ের করা হয়েছে ব্যবসায়ী বিরুদ্ধে।
রোববার (২৬ জুলাই) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা-চৌরাস্তার মাস্টার ভিলা নামক একটি বহুতল ভবনের নিচ তলায় অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে।
এ সময় অভিযানে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ও বিএসটিআইয়ের কর্মকর্তারা।
অভিযোগ রয়েছে যে, অনুমোদনহীন প্রতিষ্ঠানটি একটি দীর্ঘ সময় ধরে অনলাইন পেজের মাধ্যমে ভুয়া বিএসটিআই নম্বর ও লোগো ব্যবহার করে প্যাকেটজাত প্রাণী খাবার বিক্রি করে আসছিল। উপরন্তু, উন্নত দেশ থেকে আমদানি করা বলে প্রচার চালিয়ে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে মাছ ও পশুখাদ্য খামারিদের কাছে বিক্রি করতে থাকে, যা প্রকৃতপক্ষে প্রতারণার শামিল।
অভিযান চলাকালে যখন প্রতিষ্ঠানের মালিককে মুঠোফোনের মাধ্যমে অফিসে উপস্থিত হওয়ার জন্য বলা হয়, তিনি ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তারা নকল প্রাণী খাদ্য উৎপাদন ও ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে, কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই বাজারজাত করছিল। একই সঙ্গে, অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকায় মৎস্য কর্মকর্তা ব্যবসায়ীকে মুঠোফোনে প্রতিষ্ঠানে আসতে বললে, ব্যবসায়ী তাকে জানান— ‘ম্যাজিট্রেটকে নিয়ে ঠান্ডা খেয়ে চলে যান।’
তিনি আরও বলেন, ব্যবসায়ীকে মৎস্য ও পশুখাদ্য আইন, বিএসটিআই আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন