প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাপানে আবাসন খাতে বিশেষ ধরনের পেশা জনপ্রিয়তা আকর্ষণ করছে। সাহসী ব্যক্তিদের পারিশ্রমিক দিয়ে এমন বাড়িতে এক রাত কাটানোর দায়িত্ব দেওয়া হচ্ছে, যেগুলোকে স্থানীয়ভাবে ‘ভৌতিক’ বা ‘অতিপ্রাকৃত’ বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়।
স্থানীয়ভাবে এসব বাড়িকে বলা হয় ‘জিকো Bookkken’। সাধারণত যেসব বাড়িতে অতীতে হত্যাকাণ্ড, আত্মহত্যা, অগ্নিকাণ্ডে মৃত্যু বা একাকী মৃত্যুর প্রাপ্ত ঘটনা ঘটে, সেগুলো এই শ্রেণিতে পড়ে। জাপানের আইন অনুযায়ী, এমন বাড়ি বিক্রি বা ভাড়া দেওয়ার আগেই সম্ভাব্য ক্রেতা বা ভাড়াটিয়াকে ওই ঘটনার তথ্য জানানো বাধ্যতামূলক। ফলে অনেকেই এসব বাড়ি এড়িয়ে চলছেন এবং বছরের পর বছর সেগুলো খালি পড়ে থাকে।
এই সমস্যা সমাধানের জন্য কিছু প্রতিষ্ঠান নতুন ধরনের সেবা চালু করেছে। তারা বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ওই বাড়িতে এক রাত অবস্থান করতে পাঠায়। এই কাজের জন্য একজন কর্মী ৮৮ হাজার ইয়েন পাচ্ছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ হাজার টাকা।
রাত কাটানোর সময় বাড়ির বিভিন্ন স্থানে ক্যামেরা এবং অন্যান্য পর্যবেক্ষণ যন্ত্র বসিয়ে পুরো বাড়ি নজরদারিতে রাখা হয়। যদি পুরো রাত কোনো অস্বাভাবিক বা অতিপ্রাকৃত ঘটনার প্রমাণ না মেলে, তখন প্রতিষ্ঠানটি একটি সনদ প্রদান করে। সেখানে উল্লেখ থাকে যে, বাড়িটিতে কোনো অতিপ্রাকৃত কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি।
কিছু প্রতিষ্ঠান এর পাশাপাশি ক্রেতাদের জন্য বিশেষ নিশ্চয়তাও প্রদান করছে। তাদের দাবি, কোনো বাড়িকে নিরাপদ ঘোষণা করার পর ভবিষ্যতে যদি সত্যিই অতিপ্রাকৃত ঘটনার প্রমাণ পাওয়া যায়, তাহলে ক্ষতিপূরণও দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, জাপানে জন্মহার কমে যাওয়া, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং শহরমুখী জনসংখ্যার কারণে দেশজুড়ে খালি বাড়ির সংখ্যা দ্রুত বাড়ছে। এর মধ্যে যেসব বাড়িতে অতীতে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, সেগুলো সাধারণত একই ধরনের অন্য বাড়ির তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ কম দামে বিক্রি বা ভাড়া দেওয়া হয়।
তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাচ্ছে। বিশেষ করে কম দামে ভালো বাড়ি কেনার জন্য আগ্রহী তরুণদের একটি অংশ কুসংস্কারের চেয়ে অর্থনৈতিক সুবিধাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে এসব বাড়ির প্রতি আগ্রহ বাড়ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন