প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ৭ বছরের একটি শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি দেব চন্দ্র (২২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃত আসামি চারঘাট উপজেলার আরজিসাদিপুর গ্রামের লক্ষণ চন্দ্র দাসের ছেলে।
শুক্রবার (৯ জুলাই) রাত ৩টার দিকে মতিহার থানাধীন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। দুপুরে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে প্রদান করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বুধবার দুপুরে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী দেব চন্দ্র দাসের বাসায় টিভি দেখতে যায়। তখন বাসায় অন্য কেউ না থাকার সুযোগে আসামি শিশুটিকে প্রলোভন দেখিয়ে টিভি রুমে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে এই ঘটনার তথ্য জানাজানি হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শ্রী রতন চন্দ্র দাস বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। এরপর র্যাব-৫ আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে। কয়েক ঘণ্টার মধ্যেই র্যাব তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন