প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তানজিন তিশা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শাড়ি নিয়ে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায়। জামিন পাওয়ার পর তিনি সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে যে, প্রতিষ্ঠানটি থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করে তিনি শাড়িটির মূল্য পরিশোধ করেননি।
এ ঘটনা নিয়ে দায়ের করা মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। এরপর ডিবি কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণের পর জামিন পান অভিনেত্রী। আদালতে যখন অভিনেত্রীর পক্ষের আইনজীবী শাড়ি প্রচারণার প্রমাণ উপস্থাপন করেন, তখন আদালত সে প্রমাণে সন্তুষ্ট হয়ে তানজিন তিশাকে জামিন প্রদান করেন।
জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমে তানজিন তিশা বলেন, "আমার অনেক সম্মান হানি হয়েছে। আমি একটা কথা বলতে চাই আজকে যিনি আমার নামে এ কাজটা করেছে আমাকে হ্যারেস করার জন্য তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে তিনি এটা করেছে, আমাকে হুমকিও দিয়েছে। সেগুলো আমি পরে আপনাদের জানাবো।"
তানজিন তিশা আরো বলেন, "আমি একটা কতাই বলবো, তারও কিন্তু একটা মেয়ে আছে। আজকে আমি ২৭ হাজার টাকার একটা শাড়ি আত্মসাৎ করেছি। ১৫ বছরের ক্যারিয়ারে এটা কাম্য নয়, একটা শাড়ির জন্য আমি আদালতে আসবো। তাই আমি চাই, কেই যেন কাউকে এভাবে ভবিষ্যতে হ্যারেস না করে। আমি যেন আইনে একটা ন্যায়বিচার পাই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন