প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে বাস মালিক এবং সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্বের কারণে। এই পরিস্থিতির ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দূরপাল্লার কোনো রুটে বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে বাস টার্মিনালে অনেক যাত্রী অপেক্ষা করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাস মালিক এবং সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে বিরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্বে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। তবে সম্প্রতি মালিক সমিতি ১৫০ টাকা দাবি করছে। এই দাবির বিরুদ্ধে আপত্তি জানিয়ে বাস মালিকরা চলাচল বন্ধ রেখেছেন।
শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার রোমিজ উদ্দিন বলেন, "আগে বাস মালিক সমিতি ৩০ টাকা চাঁদা দিতে হতো। এর পরিবর্তে ৩০ টাকার স্লিপ দিতো। এখন তারা ১৫০ টাকা চাঁদা চাচ্ছে কিন্তু ৩০ টাকার স্লিপ দেবে। এর প্রেক্ষিতে বাস বন্ধ আছে। আমরা গরিব মানুষ, খেটে খাই। বাস বন্ধ থাকলে বিপদে পড়ব।"
চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বলেন, "নাটোর ও রাজশাহীতে যেভাবে চাঁদা তুলছে, আমরাও সেইভাবে চাঁদা উত্তোলন করছি।"
স্লিপ দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, "এর বেশি কিছু বলতে পারবো না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন