প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নভেম্বর মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে চলেছে স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা। ৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজার ছুটির কারণে এই ছুটি শিক্ষার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর পরের দিন, ৮ নভেম্বর (রবিবার), হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। এরপর ৭ নভেম্বর (শনিবার) একই সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি থাকবে। ৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় শিক্ষার্থীরা মোট তিন দিনের ছুটি পাবে।
ফলে শুক্র, শনি ও রবিবার—টানা তিন দিন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এই ছুটি কার্যকর থাকবে।
এদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য নেই, তাই মাদরাসার শিক্ষার্থীদের জন্য একই ছুটি প্রযোজ্য হবে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন