প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাগুরার কৃতী শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন দেশের জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান হুমাইরার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং তার হাতে প্রশংসাপত্র তুলে দেন।
হুমাইরা মাগুরা সদর উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশের ২ কোটি ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ক্রীড়া, সংস্কৃতি, কুইজ, বিতর্কসহ ৮টি প্রধান বিভাগে ৪৪টি ক্যাটাগরিতে মেধা যাচাই করা হয়। এই আয়োজনে সারা দেশের ১২৩৮৪ জন শ্রেষ্ঠ ব্যক্তি এবং ৬৫৫৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিতদের সম্মাননা প্রদান করা হয়।
হুমাইরার এই অসাধারণ অর্জনে গর্বিত পুরো মাগুরা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই সাফল্য প্রমাণ করে— সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে তৃণমূলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন