প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি অভিযান পরিচালনা করে ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা মূল্যের ৯২.৩৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় এই অভিযানটি অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশে হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল বড়াদম এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৯২.৩৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করলেও বিজিবি গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল কার্যক্রমকে জোরদার করেছে।
তিনি আরও উল্লেখ করেন, চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন