প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন এক তরুণী। এ ঘটনায় মেয়েটি প্রেমিক ও তার বাবা-মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোমবার (২১ জুলাই) এই অনশনের চতুর্থ দিনে নেছারাবাদ থানায় অভিযোগটি করেন ওই তরুণী।
অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে প্রেমিক আব্দুল্লাহ আল ইমনের (২২) ছোট বোনের মাধ্যমে তাদের পরিচয় ঘটে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং উভয় পরিবারের সদস্যরাও বিষয়টি জানতেন। সম্পর্কের এক পর্যায়ে ইমন একাধিকবার তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন, যা অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তরুণীর দাবি করে জানান, ১৭ জুলাই ইমনের ডাকে তিনি মরিচবুনিয়া বাজারে যান। এরপর ইমন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়িতে পৌঁছানোর পর ইমনের বাবা-মা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ইমনও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন বলেও দাবি করেছেন।
পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন