প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজানের কেনাকাটার চাপ শুরুর আগেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানির সঙ্গে আলোচনা করেন। আলোচনা চলাকালীন তিনি সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়টি তুলে ধরেন।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী মন্তব্য করেন, "ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।"
রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় বর্তমানে খেজুরের ভরা মৌসুম চলছে এবং দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় ইতিমধ্যে প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব পাঠিয়েছে।
একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূতের মতে, প্রয়োজনীয় প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে চালান পৌঁছানো সম্ভব হবে।
বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী বলেন, "জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ।" দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠকের ওপরও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন। তিনি আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
বাণিজ্যমন্ত্রী সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন