প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরান। দেশটির ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও দাফন আয়োজন হতে যাচ্ছে।
আলজাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী, ছয় দিনব্যাপী এই কর্মসূচি ইরান ও প্রতিবেশী ইরাকের মোট পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে জানাজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হবে। এরপর সোমবার রাজধানী তেহরানে শোক মিছিল বের হবে, যা ৭ জুলাই পবিত্র শহর কোম হয়ে ইরাকের নজফ ও কারবালায় অগ্রসর হবে।
পরিকল্পনা অনুসারে, আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তার জন্মস্থল মাশহাদে দাফন করা হবে। এ উপলক্ষে ইরানের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের অনেক দেশ থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।
সরকারি হিসাব অনুযায়ী, জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দেড় থেকে দুই কোটি শোকাহত মানুষের উপস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অনুষ্ঠানে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবার মতো ৩০টিরও বেশি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি, প্রায় ৯০টি দেশের ধর্মীয় নেতারাও এতে যোগ দেওয়ার আশা করা হচ্ছে।
এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে জানান, তিনি ব্যক্তিগতভাবে খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন বলে পরিকল্পনা করছেন।
সূত্র: আলজাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন