প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরা, ২৫ জুলাই, ২০২৬ : জেলায় আজ জালনোট প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার আয়োজনে সোনালী ব্যাংকের নিজস্ব ভবনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক- এর খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান।
সোনালী ব্যাংকের সাতক্ষীরা শাখার সহকারী মহাব্যবস্থাপক (শাখা প্রধান) এ.এস.এম. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এই কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার উপ-মহা ব্যবস্থাপক (ইনচার্জ) এ. কে. এম. ফারুক ফয়সল এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের যুগ্ম-পরিচালক (ব্যাংকিং) মো. মিজানুর রহমান।
কর্মশালায় জালনোট শনাক্তকরণ, জালনোটের প্রচলন রোধে করণীয় এবং জালনোট বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় উল্লেখ করা হয় যে, খুলনা বিভাগের জালনোট-সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয় অবস্থানে রয়েছে। জেলায় মোট ৯০টি জালনোট-সংক্রান্ত মামলা রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৩৩টি, আশাশুনিতে ১৩টি, কালিগঞ্জে ১২টি, শ্যামনগরে ৯টি, তালায় ৮টি, কলারোয়ায় ৭টি, দেবহাটায় ৫টি এবং পাটকেলঘাটায় ৩টি মামলা রয়েছে।
বক্তারা জালনোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। একইসঙ্গে লেনদেনের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করে নোট গ্রহণের এবং সন্দেহজনক নোট দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন