প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ সম্প্রচারের সময় রিপোর্টারের ব্যাগ চুরি করার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই রিপোর্টার ব্যাগটি উদ্ধার করেন।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে লাইভ চলাকালীন চ্যানেল ওয়ানের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসের সঙ্গে এই ঘটনা ঘটে।
পরে সাংবাদিক সঞ্জয় ওই ঘটনার ভিডিওটি নিজের ফেসবুকে আপলোড করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানে লাইভ সংবাদ প্রচারিত হচ্ছে। উপস্থাপক যখন রিপোর্টারকে প্রশ্ন করেন, তখন রিপোর্টার তথ্য উপস্থাপন শুরু করেন। কিছু সেকেন্ডের মধ্যে পাশের স্থানে রাখা রিপোর্টারের ব্যাগ নিয়ে একজন ব্যক্তি চলে যাচ্ছেন। তখন লাইভ সম্প্রচার বন্ধ করে রিপোর্টার ওই ব্যক্তিকে বলেন, “এ ভাই আমার ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন?” এবং তিনি ব্যাগটি ওই ব্যক্তির হাত থেকে একটানে উদ্ধার করে নিজের পাশে রেখে আবারও লাইভ শুরু করেন।
জানা গেছে, শনিবার গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে চ্যানেল ওয়ানের বেলা ১১টার সংবাদে লাইভ দিচ্ছিলেন সঞ্জয় বিশ্বাস। এমন সময় এক ব্যক্তি তার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। রিপোর্টার লাইভ থামিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ব্যাগটি উদ্ধার করেন।
এ বিষয়ে সাংবাদিক সঞ্জয় বিশ্বাস মন্তব্য করেন, "আমার টেলিভিশনে লাইভ চলাকালে আমার ব্যাগ নিয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি তার কাছ থেকে ব্যাগটি কেড়ে রেখে দিই। এ ঘটনায় আমি কোথাও কোনো অভিযোগ করিনি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন