প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার ফলে কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের ফলে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, আগুন লাগার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এই ঘটনার ফলে কেউ হতাহত হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন