প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালীন, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই), নয়াদিল্লির লোক কল্যাণ মার্ণে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছেন।
বিক্ষোভ চলাকালে, দিল্লি পুলিশ ঘটনাস্থলে এসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ অন্যান্য কংগ্রেস নেতাদের আটক করে। এরপর পর তারা ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার মাধ্যমে বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। তবে, দিল্লি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন