প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) থানার আইনি কার্যক্রম সম্পন্ন করার পর দুপুরে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়। মঙ্গলবার রাতে লাকসাম পৌর শহর এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন আওয়ামী লীগের নেতাও রয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের মো. সুরুজ মিয়া (৭০), একই ইউনিয়নের নৈরপাড় গ্রামের আমির হোসেন (৫৪) এবং উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের মাঈন উদ্দিন (৩৮)।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিনয়ই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়াকুব (২০), একই গ্রামের জামাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯), কোমারডোগা গ্রামের মোবারক আলীর ছেলে রবিউল হোসেন (১৯) এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দরবেশ পাড়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে জিহাদ হোসেন (২৬)কেও পুলিশ গ্রেপ্তার করে কুমিল্লার আদালতে পাঠিয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন