প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের তফিল মালীর বাড়ি হতে হিমখালী পর্যন্ত খননকৃত খালের খনন কাজ সম্পন্ন করার পাশাপাশি খুল উন্মুক্ত রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গণ আন্দোলনটি বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে কাদাকাটি হাজীরহাটে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখলেন কুল্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আঙ্গুর, ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব এখলাছুর রহমান, মেম্বার বসির আহমেদ টুকু, সাবেক মেম্বার কাজল মালী এবং ওয়ার্ড বিএনপির সভাপতি নেহাল উদ্দীন মালী প্রমুখ। বক্তাগণ তাদের বক্তৃতায় বলেন, খালটি প্রায় দেড় কিঃমিঃ দীর্ঘ। খাল খনন কাজে এলাকাবাসী সন্তুষ্ট নয় বলে জানান তারা। বক্তাগণ আরও বলেন, খনন কাজ সম্পন্ন করা হয়নি। তবুও খালের মধ্যে মাটির বাঁধ এবং নেটপাটা দেওয়ার কারণে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিয়েছে। খাল উন্মুক্ত না করায় প্রতি বছর এলাকাবাসী সীমাহীন দুর্ভোগ ভোগ করে থাকে। এবছরও দুর্ভোগ শুরু হয়েছে। যদি এইভাবে চলতে থাকে, তাহলে এলাকার শতাধিক পরিবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। তিন থেকে চারশ' বিঘা জমির আমন ধান এবং ৫০০ বিঘা জমির মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ হবে। এছাড়াও দুটি বিদ্যালয় ও একটি মাদ্রাসা পানি বন্ধী হয়ে যাবে। গত কয়েকদিনের বৃষ্টিতে অনেক এলাকা প্লাবিত হয়ে পড়েছে। মাঠ ও পথঘাট তলিয়ে গেছে। এলাকাবাসীর দাবি দ্রুত বাঁধ কেটে খাল উন্মুক্ত করা হোক। খালটি উন্মুক্ত করা হলে জলাবদ্ধতা হ্রাস পাবে। বৃষ্টি ও জোয়ারের পানি নিষ্কাশিত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য সম্পদ উন্নয়ন এবং জীব বৈচিত্র সংরক্ষণে সাহায্য করবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জন দুর্ভোগ লাঘব হবে। একই সাথে হিমখালী থেকে কাটাখালী মেইন খাল খনন এবং উন্মুক্ত করার জন্যও দাবি জানান বক্তারা। বক্তাগণ সাথে সাথে খাল খনন প্রকল্পের কাজের তদন্ত, বরাদ্দ ও ব্যয় সংক্রান্ত তথ্য যাচাই করার দাবি জানান, যদি অনিয়ম দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে जोर দেন। অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্যও তারা জোর দাবি জানান। এব্যাপারে জেলা প্রশাসক বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে। ইউএনও বরাবর স্মারক লিপিও পেশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন