প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে একটি কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। ইউরোপের এই দলটিকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা।
ক্যানসাস সিটিতে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালের আগে মার্তিনেজ বলেন, ‘যদি সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠে থাকে, তবে এটি তাদের যোগ্যতার কারণেই। তারা এখানে কাকতালীয়ভাবে আসেনি।’
সুইজারল্যান্ডের সর্বশেষ ম্যাচ বিশ্লেষণ করার বিষয়টিও তিনি জানান। তাঁর মতে, ‘আমরা কলম্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ দেখেছি। তারা সবসময় ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করে। শারীরিকভাবে তারা খুবই শক্তিশালী, আর সেট-পিস থেকেও দারুণ হুমকি তৈরি করতে পারে।’
আর্জেন্টাইন এই সেন্টার-ব্যাকের বিশ্বাস, ম্যাচটি হবে দুই আক্রমণাত্মক দলের মাদ্ধম লড়াই। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। কারণ দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে।’
মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর আত্মবিশ্বাসী আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অপরদিকে, ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন