প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর কলাপাড়ায় ভোরের দিকে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে, আগুন লাগার পরপরই ব্যাংকের নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা এসে তা নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে পৌর শহরের রহমতপুরে গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, দুর্বৃত্তরা ভোররাতে তাদের শাখা কার্যালয়ের দোতলায় আগুন দেয়। যখন নৈশপ্রহী কিশোর বিষয়টি লক্ষ্য করেন, তখন তিনি চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এসে তার সঙ্গে যোগ দেয় এবং আগুন নিভাতে সক্ষম হন। তবে দুর্বৃত্তরা প্রাচীর টপকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে তিনি জানান।
ব্যাংক-সংলগ্ন এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য আবদুস সোবহান বলেন, ভোররাতে নৈশপ্রহীরীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসি। ব্যাংকে গিয়ে দেখি স্থানীয়দের চেষ্টায় আগুন প্রায় নিভে গেছে। আগুন ভেতরে প্রবেশ করতে না পারায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার সকালে ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মীরা পানি দিয়ে আগুনে পুড়ে যাওয়া স্থান পরিষ্কার করছেন। এ সময় সেখানে পুলিশের একটি টহল দলও উপস্থিত ছিল।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পেট্রল দিয়ে আগুন দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। তবে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন