প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে মাদক মামলার এক আসামিও রয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন দেবহাটা উপজেলার মোমরেজপুর গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে লিটন সরদার, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের জালাল হোসেনের ছেলে আয়ান আহমেদ ওরফে জনি হোসেন, কৃষ্ণনগর ইউনিয়নের বেজুয়া (ফরিদপুর) গ্রামের আফছার আলী মোড়লের ছেলে জাহিদুল মোড়ল, ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মো. রমজান মল্লিকের ছেলে হাফিজুর রহমান, নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মো. দুলু কারিকরের ছেলে মো. আকবর আলী, বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন, কুশুলিয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের শেখ ওমর ফারুকের ছেলে রাজু হোসেন এবং মনোয়ারা খাতুন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে লিটন সরদার মাদক মামলার আসামি এবং অন্যরা বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের রোববার সকালে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন