প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ রুহুল কবির রিজভীর ঢাকার বাসভবনে হামলার প্রস্তুতির অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এক যৌথ বিবৃতিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান, ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান এবং ইউট্যাবের সদস্য অধ্যাপক ড. আব্দুস সালাম আকন্দ এই নিন্দা জানান।
তাঁরা বিবৃতিতে উল্লেখ করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতার বাসভবনে এ ধরনের হামলার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে সন্ত্রাস, সহিংসতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের যেকোনো চেষ্টা সভ্য সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কোনো গোষ্ঠী যাতে নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকারকে সব ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলা করতে হবে। দেশকে স্বনির্ভর, মর্যাদাশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখা অত্যন্ত জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন