প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কমান্ডারের সঙ্গে বিরোধের কারণে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) গিভাতি ব্রিগেডের তজাবার ব্যাটালিয়নের কয়েক ডজন সেনা তাদের ঘাঁটি ছেড়ে চলে গেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এই ঘটনা ঘটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এসদে তেইমান সামরিক ঘাঁটিতে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এই খবর জানিয়েছে, যে কোনো ধরনের অনুমতি ছাড়াই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেনারা ঘাঁটি ত্যাগ করেন। তবে তারা নিজেদের ব্যবহৃত অস্ত্রগুলো ঘাঁটিতে রেখে গেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে, ব্যাটালিয়ন কমান্ডার ইউনিটের জন্য সজ্জাসংক্রান্ত কয়েকটি সাইনবোর্ড খুলে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশের পরই সেনাসদস্যদের সঙ্গে তার মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়।
আইডিএফের দাবি, সাইনবোর্ডগুলোতে এমন কিছু বিষয় ছিল যা ইউনিটের নতুন সদস্যদের সভ্যতার উল্টো বা অসম্মানকরূপে উপস্থাপন করত। তবে প্রতিবাদী সেনাদের দাবি, সাইনবোর্ডগুলো তাদের ব্যাটালিয়নের দীর্ঘকালীন ঐতিহ্য ও সংস্কৃতির অংশ ছিল।
ঘটনার বিষয়ে এক বিবৃতিতে আইডিএফ জানায়, পুরো বিষয়টি বর্তমানে তদন্তের আওতায় রয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কমান্ডাররা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। সেনাবাহিনীর মূল্যবোধ ও শৃঙ্খলার সঙ্গে এ ধরনের আচরণ মানানসই নয় বলেও উল্লিখিত হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীতে জ্যেষ্ঠ ও জুনিয়র সেনাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ কিংবা অসন্তোষের কারণে একযোগে ঘাঁটি ত্যাগের ঘটনা কিন্তু নতুন নয়। অতীতে বিভিন্ন পদাতিক ইউনিটে এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন