প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : শুক্রবার নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-২ গোলে হতাশাজনক পরাজয়ের পর কোচ জাবি আলোনসো চেলসির বর্তমান পরিস্থিতিকে ‘কঠিন সময়ের’ মধ্যে হিসেবে চিহ্নিত করেছেন। তিনি সংকটে থাকা দলের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোনসোর অধীনে চেলসি প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে। এর ফলে তারা পয়েন্ট তালিকার অষ্টম স্থানে নেমে গেছে।
লিগের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হারের কারণে ব্লুজদের জন্য পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে। স্টামফোর্ড ব্রিজে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যে আলোনসোর ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে।
ম্যাচের শুরুতেই ইগর জেসুসের গোলে ফরেস্ট এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে মরগান গিবস-হোয়াইট পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন।
ইমানুয়েল এমেগা ব্যবধান কমালেও গিবস-হোয়াইট আবারও গোল করেন। আলোনসো বলেন, “এটি সবার জন্যই কঠিন সময়। আবারও হারতে হওয়ায় হতাশ লাগছে। তবে সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যেতে হবে, আমরা থামতে পারি না।
“আমাদের আত্মবিশ্বাস কম। দল কোনো ফল ধরে রাখতে পারছে না। ২-১ ব্যবধানে পৌঁছানোর পরও আমরা গোল হজম করে ব্যবধান ৩-১ হতে দিয়েছি।
“কোনো কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। এর জন্য আমরা নিজেরাই দায়ী এবং সমাধান খুঁজে বের করার দায়িত্বও আমাদের।”
চেলসি ইতিমধ্যে ১২ লিগ ম্যাচে ২৩ গোল হজম করেছে। আলোনসোর অদ্ভুত এক সিদ্ধান্ত দলের দুর্বল রক্ষণকে আরও বিপাকে ফেলেছে। তিনি ইকুয়েডরের মিডফিল্ডার মইসেস কাইসেদোকে তিন ডিফেন্ডারের মধ্যে একজন হিসেবে খেলিয়েছিলেন।
এছাড়া, লিগ কাপের চলতি মৌসুমে লিভারপুলের বিপক্ষে হারের ম্যাচে পেনাল্টি মিস করা নিয়ে সেন্টার-ব্যাক ওয়েসলি ফোফানাকেও দলে রেখেছিলেন আলোনসো।
সিটি গ্রাউন্ডে চেলসির ক্ষুব্ধ সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয় ফোফানাকে। সাবেক চেলসি স্ট্রাইকার লিয়াম ডেলাপকে ফাউল করে পেনাল্টিও উপহার দেন তিনি।
ফোফানার বিষয়ে আলোনসো মন্তব্য করেন, “আমাদের সবাইকে সমর্থন দিতে হবে। দলে যে-ই থাকুক, তাকে সমর্থন করতে হবে।
“আমরা জানি, কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে। কাউকে আলাদা করে দেখছি না, বরং সবাইকে সহায়তা করতে চাই।”
চেলসির এই হতাশাজনক সময়ের মূল্যায়ন করতে বলা হলে আলোনসো ইঙ্গিত দেন, অনুশীলনে কঠোর পরিশ্রমই একমাত্র সমাধান।
চলতি মৌসুমে লিগে ষষ্ঠ হারের পর তিনি বলেন, “নিশ্চিতভাবেই আমরা আরও ভালো করতে পারি। এই পর্যায়ে খেলতে হলে ম্যাচের ফল ধরে রাখতে হয়। আর সেটি পারছি না বলেই সাম্প্রতিক ম্যাচগুলোতে হারছি।
“ফুটবলকে আমি এভাবেই বুঝি। যখন কোনো কিছু ঠিকঠাক চলে না, তখন কাজ করে যেতে হবে এবং সমাধান খুঁজতে হবে। এমনও হতে পারে, আমরা পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারব এবং সবকিছু আমাদের পক্ষে চলে আসবে।”
আলোনসোর অধীনে লিগে ষষ্ঠ পরাজয় সাবেক রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেন কোচকে ঘিরে নতুন করে প্রশ্নের জন্ম দেবে।
২০২৪ সালে লেভারকুসেনকে ঐতিহাসিক বুন্দেসলিগা শিরোপা জেতালেও রিয়াল মাদ্রিদে মাত্র সাত মাস টিকতে পেরেছিলেন আলোনসো। পরে তাকে বরখাস্ত করা হয়।
বরখাস্তের আলোচনা আরও জোরালো হবার আগে সাবেক লিভারপুল মিডফিল্ডারের জন্য বুধবার পয়েন্ট তালিকার তলানিতে থাকা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পাওয়া জরুরি।
আলোনসো বলেন, “সবাইকে একসঙ্গে থাকতে হবে এবং এই কঠিন সময় পার করতে হবে। পরিস্থিতি আমাদের সামাল দিতেই হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন