প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসর শুরু হয়েছে হতাশার মধ্যে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। আসরের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি চার ওভার বোলিং করে কোনো উইকেট পাননি। তার দল আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং শুরু করে আবুধাবি। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে, দুবাই ক্যাপিটালস ১৭.৫ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায়।
ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন। যদিও শুরুতে কিছুটা খরুচে বোলিং করেন, তবে শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে তিনি নজর কাড়েন। বিশেষ করে ১৭তম ওভারে একটি ওয়াইডসহ মাত্র ৩ রান দেন এই বাঁহাতি পেসার।
আবুধাবির শুরুটা ছিল চমৎকার। প্রথম ১২ ওভারে তারা কোনো উইকেট না হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ আট ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান যোগ করতে সক্ষম হয় আবুধাবি।
দলের পক্ষে ঝড়ো ব্যাটিং করেন ফিন অ্যালেন। তিনি ৩৮ বলে ৭৪ রান করে নুর আহমাদের বলে বোল্ড হন। আন্দ্রে ফ্লেচার ৪৯ বলে ৫৫ রান করেন। অ্যালেন ও ফ্লেচারের উদ্বোধনী জুটিতে ৭৬ বলে ১১৯ রান আসে।
মুস্তাফিজের বলে শেষ দিকে আন্দ্রে রাসেল বেশ চাপে পড়েন। নিজের শেষ ওভারে রাসেলের বিপক্ষে একটি নো বল করলেও পরের বলেই দারুণ ইয়র্কারে তার স্টাম্প ভেঙে দেন মুস্তাফিজ। তবে আগের বলটি নো হওয়ায় সেটি ফ্রি-হিট ছিল, ফলে উইকেট পাননি বাংলাদেশের এই পেসার।
আবুধাবির ইনিংসে শেষ ওভারে বল করতে এসে ৮ রান দিয়ে দুটি উইকেট নেন কারিম জানাত। দুবাইয়ের হয়ে দুশমান্থা চামিরা ২৫ রান ও নুর আহমাদ ৪০ রান দিয়ে দুটি করে উইকেট শিকার করেন।
উল্লেখ্য, আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। আট ম্যাচে তার শিকার ছিল ১৫ উইকেট। তবে নতুন আসরের প্রথম ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বাংলাদেশের এই তারকা পেসার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন