প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সংবিধানের বহুল আলোচনা হওয়া ৭০ অনুচ্ছেদে সংশোধন আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সংশোধিত বিধান অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান।
তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে অবগত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই নির্বাচন প্রক্রিয়ায় বিরোধী দল থেকেও প্রার্থী রয়েছেন, সরকারি দলের পক্ষ থেকেও প্রার্থী রয়েছেন। সাম্প্রতিক সময়ে বহুবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়া উচিত।
তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এভাবে আমাদের গণতন্ত্র আবার নতুনভাবে সূচনা হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে গণতান্ত্রিক মতপ্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে— বিরোধী দলের এই অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সংবিধান সংশোধনসংক্রান্ত যে সংসদীয় কমিটি গঠন করেছি, সেই কমিটির সদস্য হিসেবে বিরোধীদলীয় সদস্যরা এখনও যোগদান করেননি। তিনি উল্লেখ করেন যে, ভবিষ্যতে আসা পরিবর্তনগুলির মধ্যে ৭০ ধারাতেও সংশোধনী আসবে। এটি একটি রাজনৈতিক সমঝোতা যা জুলাই জাতীয় সনদে হয়েছে।
এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, আগামী রাষ্ট্রপতি নির্বাচন এই সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য যদি দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন, তবে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এই বিধান নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলছে এবং রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে এই অনুচ্ছেদকে নিয়ে নতুন আলোচনা আবার শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন