প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুষ্টিয়ার মিরপুরে রহস্যজনকভাবে এক মুদি দোকানির মৃত্যু ঘটেছে। মুদি দোকানি রিপন কাজীর শরীরে পাওয়া গেছে একাধিক আঘাতের চিহ্ন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে। আহত অবস্থায় স্থানীয়দের দ্বারা রিপন কাজীকে (২৫) তার নিজ দোকানের পাশে পড়ে থাকতে দেখা যায়।
এরপর তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিপন কাজীকে মৃত ঘোষণা করেন। নিহত রিপন মিরপুর পৌরসভার তালতলা এলাকার 'রিপন স্টোর' মুদি দোকানের মালিক এবং তিনি আলম কাজীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে তার দোকান ও বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় রিপনকে দেখা যায়। স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থার অবনতি হলে পুনরায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাকালীন সময়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিপনের শরীরে ও মাথায় ছিল মারাত্মক আঘাতের চিহ্ন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলছেন, রিপন কাজীকে কেউ মারধর করার কারণে মৃত্যু হয়েছে কিনা অথবা অন্য কোনো কারণে তিনি মারা গেছেন তা বর্তমানে নিশ্চিত করা যাচ্ছে না। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন