প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
এয়ার ন্যাশনাল গার্ডের টেক্সাস ইউনিটের বিধ্বস্ত যুদ্ধবিমানটি ছিল এফ-১৬ ফাইটিং ফ্যালকন সিরিজের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে টেক্সাস ইউনিট জানায়, বিমানটি মিশিগানের ট্রাভার্সি শহরে বিধ্বস্ত হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পূর্বে জরুরি ইজেকশন ব্যবস্থার মাধ্যমে পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। যদিও যুদ্ধবিমানটি শহরের জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা খতিয়ে দেখতে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এয়ার ন্যাশনাল গার্ড মূলত মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ রিজার্ভ বিভাগ, যার প্রধান কাজ দেশের অভ্যন্তরীণ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা।
মিশিগান থেকে নির্বাচিত মার্কিন সিনেটর গ্রে পিটার্স সাংবাদিকদের জানিয়েছেন, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন