প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি ঘটনায় প্রবাসী আমেরিকার স্ত্রীর যুবকের সঙ্গে উধাও হওয়ার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, পলাতক গৃহবধূর সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তার স্বামী।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে গৃহবধূর পিতা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের মকিল্লা গ্রামের বড় বাড়ির বাসিন্দা জাকির হোসেন টিপু। এই বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ৬ বছর আগে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতম্বরপুর গ্রামের মোল্লা বাড়ির রুবেলের সাথে বারগাঁও ইউনিয়নের মকিল্লা গ্রামের নুসরাত জাহান জেনীর পারিবারিকভাবে বিবাহ হয়। ৪ বছর আগে রুবেল জীবিকার প্রয়োজনে আমেরিকাতে চলে যান। এরপর থেকে গৃহবধূ তার জেঠাতো বোন শারমিন আক্তার স্মৃতির মাধ্যমে তার খালাতো ভাই সিলেটে বাস করা মো. সজিবের সঙ্গে পরিচিত হন। এই পরিচয়ের পর তাদের মধ্যে গভীর পরকীয়া প্রেম গড়ে ওঠে।
সম্প্রতি গৃহবধূ জেনী বাবার বাড়িতে মকিল্লায় বেড়াতে যান। সেখান থেকে ১০ জুলাই শপিংয়ের উদ্দেশ্যে পরকীয় প্রেমিক সজিবের সাথে পালিয়ে যান। তাদের যাওয়ার সময় ১২ ভরি স্বর্ণালংকার এবং ১০ থেকে ১২ লক্ষ টাকা নগদসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যান।
গৃহবধূর পিতা জাকির হোসেন টিপু বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে আমরা বহু স্থানে খোঁজাখুঁজি করেছি।
আমেরিকা প্রবাসী রুবেল বলেন, আমরা উপার্জনের সব অর্থ তার পিছনে খরচ করেছি। সমস্ত টাকা এবং স্বর্ণালংকারও তার কাছে রইলো। সে আমাদের ধোঁকা দিয়ে পালিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেছেন যে, আমরা ঘটনাটি তদন্ত করে যাচ্ছি। তথ্য অনুসন্ধানের ভিত্তিতে গৃহবধূকে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন