প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কেপ ভার্দে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির সামনে প্রশ্ন উত্থাপিত হয়, ‘রেফারিদের কাছ থেকে আর্জেন্টিনা কি বিশেষ সুবিধা পায়?’
এরপর আর্জেন্টিনা কেপ ভার্ডের সঙ্গে খেলেছে, পাশাপাশি মুখোমুখি হয়েছে মিশরের।
মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার ব্যাপারে বড় অভিযোগ উঠেছে। ম্যাচ শেষে মিশরের মিডফিল্ডার মোস্তজা জিকো বলেন, আর্জেন্টিনাকে জেতাতে তাদের একটি গোল বাতিল করে দেওয়া হয়। আবেগে ভেসে গিয়ে কোচ হোসাম হাসান আরো কঠোর ভাষা ব্যবহার করে মন্তব্য করেন, রেফারি ইচ্ছাকৃতভাবে ম্যাচ পরিচালনা করেছেন এবং ফিফা বাণিজ্যিক কারণে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতে চান।
আর্জেন্টিনা মিশরের বিপক্ষে জিতে ৩-২ গোলে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার সকাল ৭টায়। কানসাসে এই ম্যাচের সংবাদ সম্মেলনেও আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার প্রসঙ্গ উঠে এসেছে।
জবাবে স্ক্যালোনি বলেন, ‘১৯৮৬ সালেও বলা হতো আমরা নাকি বিশেষ সুবিধা পাচ্ছি। তাই এটা নতুন কিছু নয়। আমি মনে করি, বিশ্বকাপে আর্জেন্টিনা সব সময়ই শক্তিশালী দল ছিল। এসব কথা আমরা খেলোয়াড়দের বোঝাতে ব্যবহার করি যে, অনেক মানুষ আছে যারা চায় না আর্জেন্টিনা জিতুক। এটা স্বাভাবিক, অন্য দলগুলোর ক্ষেত্রেও এমন মানুষ থাকে। হয়তো আমাদের না জিততে চাওয়া মানুষের সংখ্যা একটু বেশি। আমরা সেটাও মাথায় রাখি। খেলোয়াড়রা বিষয়টি বোঝে এবং এটাকে তারা আরও ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে নেয়।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সময়ে ভিএআর প্রযুক্তি থাকায় কোনো দলকে সাহায্য করা খুবই কঠিন। আজকের দিনে ভিএআর থাকায় কাউকে সাহায্য করা খুব কঠিন। ভিএআরের ক্ষেত্রে দ্বৈত ব্যাখ্যার সুযোগ নেই।’
মিশরের বাতিল হওয়া গোল নিয়েও কথা বলেন তিনি। স্ক্যালোনি জানান, ‘লিসান্দ্রোর (মার্তিনেজ) পায়ের ওপর চাপ পড়েছিল। সেটা কম হোক বা বেশি, তবুও সেটা ফাউল। এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন