প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এক যাত্রীকে আটক করা হয়েছে, যিনি মাসকাট থেকে চট্টগ্রামে আসার সময় সোনার পেস্ট এবং ৩৫টি স্বর্ণালংকার লুকিয়ে রেখেছিলেন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই সোনা ভিন্ন দুটি কৌশলে লুকানো হয়েছিল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটের বিশেষ অভিযানের মাধ্যমে এসব সোনা আটক করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, মাসকাট থেকে আসা ওই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসান মুরাদ বিমানবন্দরে অবতরণের পর তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো পেস্টসদৃশ পদার্থ পাওয়া যায়। পরে সোনা কারিগরের মাধ্যমে ওই পেস্ট প্রক্রিয়াজাত করলে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনারপিণ্ড উদ্ধার করা হয়।
যাত্রীর দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দার তথ্যমতে, সব মিলিয়ে ওই যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আটক সোনার শুল্ক-করাদিসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন