প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করে অবস্থান নিয়েছেন। এই অবস্থানের সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা হলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আজ সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা হওয়ার পর শ্রমিকেরা বের হয়ে সড়কে অবস্থান নেন। এ সময় তারা আশপাশের চালু কারখানাগুলোর ওপর হামলার চেষ্টা করেন। যেসব কারখানার শ্রমিকেরা দেরিতে বের হচ্ছিলেন, তাদেরও মারধর করা হয়।
এক শ্রমিক অভিযোগ করে বলেন, "অন্য কারখানার শ্রমিকেরা কেন কাজ বন্ধ না করে কাজ চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষোভ থেকেই তাদের ওপর হামলা করা হচ্ছে।" এমনকি রিকশা থেকে নামিয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে কিছু কারখানার শ্রমিকেরা আজ কর্মস্থলে উপস্থিত হলেও, তারা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। ফলে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রমিকদের কর্মবিরতির কারণে ৯টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, পাঁচটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে বসে ছিলেন বলেও তিনি জানান।
এদিকে চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর পাশাপাশি আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময়ে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন